শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদে আখাউড়া স্থলবন্দর চার দিন বন্ধ আমদানি-রপ্তানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৩ জুন ২০২৫, ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদে আখাউড়া স্থলবন্দর চার দিন বন্ধ আমদানি-রপ্তানি
ঈদে আখাউড়া স্থলবন্দর চার দিন বন্ধ আমদানি-রপ্তানি

পবিত্র ঈদুল আজহায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে টানা ৪দিন ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩ জুন) সকালে আখাউড়া স্থলবন্দরের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।

কর্তৃপক্ষ জানান, আগামী শুক্রবার (৬ জুন) থেকে সোমবার (৯ জুন) পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে বন্দরে সবরকম আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।  আগামী মঙ্গলবার (১০ জুন) সকাল থেকে যথারীতি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।  

বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি ভারতের আগরতলা বন্দরের ব্যবসায়ী সংগঠনকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে।  

প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়।  আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, ঈদে আমদানি-রপ্তানি প্রক্রিয়া বন্ধ থাকলেও এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: