শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

নলডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নাটোরের নলডাঙ্গায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌরসভার প্রশাসক মো. শামীম হোসেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাকিবুল হাসান সুজন, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, বাজার মনিটরিং এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও শাম্মী আক্তার বলেন, নলডাঙ্গা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন বদ্ধপরিকর। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

জলঢাকায় বসতভিটা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোথাও কোনো অনিয়ম বা অপরাধের তথ্য পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ, সুন্দর ও অপরাধমুক্ত নলডাঙ্গা গড়ে তুলতে প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নলডাঙ্গাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: