শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দামুড়হুদায় মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৌমাছির কামড়ে আনিছুর রহমান (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার (২৫ এপ্রিল) সকাল আটটার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান দামুড়হুদা উপজেলা শহরের বাজারপাড়ার আবু গাইনের ছেলে।  

স্থানীয়রা জানান, সকালে ব্যটারী চালিত পাখিভ্যান নিয়ে কাজ থেকে বাড়ি ফিরছিলেন আনিছুর রহমান। এসময় দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়া নামক স্থানে পৌছুলে মৌমাছির দল তাকে আক্রমণ করে। এসময় মৌমাছির কামড়ে সে মারাত্মক আহত হয়। 

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। কর্তৃব্যরত চিকিৎসক তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। সদর হাসপাতালে পথে মধ্যে তার মৃত্যু হয়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো মোস্তাফিজুর রহমান বলেন, সকালে মৌমাছির কামড়ে আহত আনিছুর রহমানকে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। এসময় তাকে পরিক্ষা নিরীক্ষা করে প্রথমিক চিকিৎসা দেয়া হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়৷ 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোরের আকাশ/ র.ই


 

মৃত্যু,সুলতান মাহমুদ

শেয়ার করুন: