শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

পিরোজপুর

জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রশাসক হিসেবে যোগদান উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১ টায় পিরোজপুর জেলা পরিষদ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, প্রেসক্লাব সভাপতি এডভোকেট রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, পিপি এডভোকেট আবুল কালাম আকন, জিপি সৈয়দ সাব্বির আহমেদ সহ সিনিয়র নেতৃবৃন্দ।

বক্তারা নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের সফলতা কামনা করে বলেন, তার নেতৃত্বে পিরোজপুর জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা করেন। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে জেলা ওলামা দলের সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন এর নেতৃত্ব দোয়া মোনাজাত পরিচালনা করা।

দোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, তারেক রহমানের সফলতা কামনা, দেশ ও জাতির কল্যাণ, পিরোজপুর জেলার উন্নয়ন কামনা করা হয়।

ভোরের আকাশ/ র.ই

 

সাইদুল ইসলাম কিসমতজেলা পরিষদ

শেয়ার করুন: