মুন্সীগঞ্জে মাটি কেটে উদ্বোধন হলো খাল খনন ও শিশু পার্ক

মুন্সীগঞ্জ পৌরসভার সার্কিট হাউস সংলগ্ন খাল পূর্ণ খনন ও সংস্কার এবং দীর্ঘ বছর পর মুন্সীগঞ্জের কাঙ্খিত বিনোদন কেন্দ্র শিশু পার্কের নতুনরুপে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। যদিও এই শিশু পার্ক অযত্নে অবহেলায় ছিলো। দোয়া-মোনাজাত ও মাটি কাটার মধ্য দিয়ে কাজের উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কটি উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
উদ্বোধনের পর এম পি কামরুজ্জামান রতন নিজেই খালে নেমে খনন, পরিষ্কার ও সংস্কার কাজে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমি মাহবুব, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সিগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।
ভোরের আকাশ/এনউব