শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিশু ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ৩:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিশু ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার
শিশু ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে খাবারের লোভ দেখিয়ে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মো. শরীফ হোসেন (৪২) নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. শরীফ হোসেন উপজেলার মোহাম্মদুপর ইউনিয়নের মলয় গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানায়, গত বুধবার বিকেল ৩টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের মলয় গ্রামে শরীফের দোকানে মেয়ে শিশুটি খাবার কিনতে যায়। তখন তাকে খাবারের লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে শরীফ। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা দোকানে এলে তাকে রেখেই পালিয়ে যায় সে। পরে স্বজনরা শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে রেফার্ড করেন।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ধর্ষণের বিষয়টি জানতে মুদি দোকানদার মো. শরীফ হোসেনকে আটক করা হয়। শিশুটি ও তার আত্মীয়-স্বজন ঢাকায় থাকায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। তাকে ১৬৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: