ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করেছে। বৃহস্পতিবার রাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর নিম্নেবর্ণিত বিওপিসমূহ বিপুল পরিমাণে ভারতীয় মাদকদ্রব্য আটক করা হয়।
শুক্রবার (১৭ জুলাই) আনুমানিক সাড়ে ১২টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিষ্ণপুর বিওপির টহলদল সীমান্ত পিলার ২০১২/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালাছড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ কেজি গাঁজা এবং ৯৫ বোতল মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল শুক্রবার (১৭ জুলাই) আনুমানিক ৪.৩৫ মিনিটে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহীমপুর এলাকায় মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়। আটককৃত মালিকবিহীন ভারতীয় গাঁজা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও শুক্রবার (১৭ জুলাই) আনুমানিক ৪:৫০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আজমপুর বিওপির টহলদল সীমান্ত পিলার ২০১৯/৯-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার চাঁনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৮কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়। আটককৃত মালিকবিহীন ভারতীয় গাঁজা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অভিযান পরিচালনা করে সর্বমোট ৭৬ কেজি গাঁজা এবং ৯৫ বোতল মদ আটক করা হয়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য জব্দ করা হয়।
ভোরের আকাশ/ইউএম