মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।গতকাল বুধবার (১৯ আগস্ট) দুপুরে শহরের নোমানি ময়দান থেকে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন দলীয় নেতাকর্মীরা।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ ও সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে আয়োজিত র্যালিতে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিকে ঘিরে নেতাকর্মীদের উপস্থিতিতে মাগুরা শহরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
ভোরের আকাশ/সু.পা