শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সভাপতি হাসান, সম্পাদক সীমান্ত

জামালপুরে রক্তের বন্ধনের ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে রক্তের বন্ধনের ৫ম কেন্দ্রীয় সম্মেলন  অনুষ্ঠিত
জামালপুরে রক্তের বন্ধনের ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনের ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে রক্তের বন্ধন এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে মো. হাসান আলীকে সভাপতি ও মো. হামিদুল হক সীমান্তকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে মোহাম্মদ আবুল কালাম আজাদ, শাহরিয়া আলম আসাদ, ইমতিয়াজ মোরাদ ইমতি, ফাহরিয়া জান্নাত; যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে নাহিদ মণ্ডল, মাসুদ রানা, সানজিনা আক্তার তন্নি; সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল; কোষাধ্যক্ষ কাওসার মিয়া; দপ্তর সম্পাদক এ এইচ আকাশ; প্রচার ও জনসংযোগ সম্পাদক মুত্তাসিম বিল্লাহ; শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আকরাম হোসেন; কার্যনির্বাহী সদস্য যথাক্রমে আসমাউল আসিফ, আনিসুর রহমান ফকির, মো. আফজাল হোসেন, রনি মিয়া, মামুন, সুজা মিয়া ও মো. রুহুল আমীন।

রক্তের বন্ধনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ, রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদত হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনি, যুব রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াসীন ইবনে মাসুদ সোহেল, জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম বুলবুল।

সম্মেলনে সেরা রক্তদাতা ১৪ জনকে শ্রেষ্ঠ সংগঠক ও সেরা রক্তসংগ্রহকারীর সম্মাননা পদক প্রদান করা হয়।

ভোরের আকাশ/এসএইচ
 

জামালপুর, রক্তের বন্ধন, সম্মেলন

শেয়ার করুন: