শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৩০ কার্যদিবসের মধ্যে ত্বকী হত্যা মামলার চার্জশিট দাখিলের নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জের আলোচিত শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আগামী ৩০ কার্যদিবসের মধ্যে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গত ৮ জানুয়ারি নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরি এ আদেশ প্রদান করেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মামলার নিয়মিত শুনানির দিন বাদীপক্ষের আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনলে বিচারক জানান, তদন্ত সংস্থা র‍্যাবকে ৩০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময় এখনো শেষ হয়নি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু জানান, শুনানির সময় এজাহারভুক্ত ১১ জন আসামির মধ্যে ৯ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুইজন আসামি পলাতক রয়েছেন। তিনি বলেন, আদালত গত ৮ জানুয়ারি তদন্ত সংস্থা র‍্যাবকে ৩০ কার্যদিবসের মধ্যে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন। তার হিসাব অনুযায়ী, ৩০ কার্যদিবস পূর্ণ হবে আগামী ২২ ফেব্রুয়ারি। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত সংস্থা অভিযোগপত্র দাখিল করবে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ সন্ধ্যায় নগরীর শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী-এর কুমুদিনী খাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভোরের আকাশ/ র.ই


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

মামলার চার্জশিটপ্রদীপ ঘোষ বাবু

শেয়ার করুন: