শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিককে আপসহীন হতে হবে: ওবায়দুর রহমান শাহীন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিককে আপসহীন হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (ভারপ্রাপ্ত) সভাপতি ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন। তিনি বলেন, সাংবাদিকতায় নীতি-নৈতিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকতার ক্ষেত্রে তথ্য যাচাইয়ের গুরুত্ব অত্যন্ত বেশি এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে একজন সাংবাদিকের নিরপেক্ষতা অপরিহার্য। 

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় মুন্সীগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন।

ওবায়দুর রহমান শাহিন বলেন, একজন সাংবাদিকের নিরপেক্ষতা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। নিউজের সঙ্গে জনসংশ্লিষ্টতা থাকা জরুরি। সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে সব সাংবাদিকে আপসহীন হতে হবে।

সাংবাদিকতার পেশাগতগত দায়িত্ব প্রসঙ্গে তিনি আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তারা কলুষিত হলে গোটা দেশ ও অর্থনৈতিক অবস্থা এবং দেশের মানুষের জীবন বিপর্যস্ত হয়। গুজবের কারণে একটি সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। তাই সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে সব সাংবাদিকদের আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ, ব্র্যাকের কমিউনিকেশন বিশেষজ্ঞ শাফাত রহমান, পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকতসহ প্রশিক্ষণ নিতে আসা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যম কর্মীরা।

উল্লেখ্য, প্রশিক্ষণটি ডিজিটাল মিডিয়ার উন্নত কৌশল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সাংবাদিকতার সঠিক ব্যবহার বিষয়ে প্রশিক্ষিত করার জন্য আয়োজন করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: