শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ৯:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি
মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি

ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় মোংলা বন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।  

শুক্রবার (১৩ জুন) সকাল থেকে বন্দর জেটির প্রধান গেইটে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি।

বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার।  বন্দরে আগত বিদেশী বাণিজ্যিক জাহাজের নাবিক ও বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে।

এছাড়া বিদেশী জাহাজের নাবিকদের এ ভাইরাসের প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরে বিশেষ সর্তকতামুলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দর জেটিতে প্রবেশে হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার, তাপমাত্রা পরীক্ষা ও মাস্কের ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছে।  এছাড়া আগামী ১৫ জুন অফিস খুলছে, সেক্ষেত্রে সকলকে করোনার বিধি নিষেধ মেনে চলার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

বন্দর হাসপাতাল থেকেও সর্তকতা জারি করা হয়েছে।  কারো মধ্যে কোন করোনার লক্ষণ দেখা দিলে হাসপাতালের বিশেষ দুইটি নম্বরে যোগাযোগ করতে বলে হয়েছে।  বর্তমানে মোংলা বন্দরে আমদানী-রফতানী একেবারেই স্বাভাবিক রয়েছে। জেটিতে লোডিং-আনলোডিং হচ্ছে, আমদানী-রফতানীকারকেরা বন্দরে আসছেন তাদের পণ্য লোড-আনলোড করার জন্য।

এছাড়াও বন্দরের ফেয়ারওয়েসহ বিভিন্ন পয়েন্টে থাকা বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।

ভোরের আকাশ/জাআ

করোনা

শেয়ার করুন: