শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নুরুল কবির শাহিন

ভয়ভীতি ও টাকার প্রলোভন দেখিয়ে লাভ নেই, জনগণ ব্যালটে জবাব দেবে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শাহ্ নুরুল কবির শাহিন বলেছেন, “ভয়ভীতি দেখিয়ে কিংবা টাকার প্রলোভন দিয়ে জনগণের রায় দখল করা যাবে না। জনগণ ব্যালটের মাধ্যমেই তার জবাব দেবে।”

তিনি অভিযোগ করে বলেন, “একটি দলের লোকজন পরিকল্পিতভাবে হাতপাখার নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদের ওপর হামলা চালাচ্ছে। এমনকি আমাদের এক কর্মীর মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে। কিন্তু তাদের এত ভয় কিসের? হাতপাখার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেটাই তাদের আতঙ্কের কারণ।”

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ঈশ্বরগঞ্জ অডিটোরিয়ামে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঈশ্বরগঞ্জ শাখার আয়োজনে “কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে উলামায়ে কেরামগণের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহিন বলেন, “এখন আর চুপ থাকার সময় নেই। এখন থেকে প্রতিবাদ করতে হবে। আমরা প্রতিদিন মাত্র চার ঘণ্টা ঘুমাবো, বাকি সময় জনগণের দ্বারে দ্বারে যাবো। ১২ তারিখের পর ঘুমের ঘাটতি পুষিয়ে নেওয়া যাবে।”

হাতপাখা প্রতীকের এই প্রার্থী আরও বলেন, “জনগণ এখন আর মার্কা দেখে ভোট দেয় না, ব্যক্তি দেখে ভোট দেয়। দুর্নীতিপরায়ণ কাউকে মানুষ ভোট দেবে না। তাই ভয়ভীতি কিংবা টাকার প্রলোভন দেখিয়ে কোনো লাভ নেই। আগামী ১২ তারিখ জনগণ ব্যক্তি বিবেচনা করেই ব্যালটে তার রায় দেবে।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের দায়িত্ব হচ্ছে ভোটের দিন কেন্দ্রগুলোতে শক্ত অবস্থান তৈরি করা এবং জনগণের আমানত রক্ষা করা। যাতে কোনো অপশক্তি জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে। কেউ অনৈতিক কাজের চেষ্টা করলে বাজপাখির মতো থাবা দিয়ে প্রতিহত করতে হবে।”

ঈশ্বরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে শাহিন বলেন, “প্রিয় ঈশ্বরগঞ্জবাসী, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন। কারও হুমকিতে ভয় পাবেন না। আমি নির্বাচিত হলে চাঁদাবাজ, ক্যাসিনোচক্র ও দুর্নীতিবাজদের নির্মূল করে একটি সুখী, সমৃদ্ধ ও আলোকিত ঈশ্বরগঞ্জ গড়ে তুলবো।”

আলোচনা সভায় জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি মুফতি খায়রুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ (সিলেট বিভাগ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুদ্দীন খান তানভীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহসহ উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/ র.ই
 

ব্যালট পেপারআলহাজ্ব শাহ্ নুরুল কবির শাহিন

শেয়ার করুন: