শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাকৃবিতে শীতবস্ত্র ও খাবার বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এই কর্মসূচির আয়োজন করে সোনালী দল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় । আয়োজক কমিটির সভাপতি এবং পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রুহুল আমীন এর সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এর আহবায়ক ড. মো. কায়সার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সামছুল আলম, সোনালি দলের সভাপতি প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান। এছাড়াও বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক মো. আতিকুর রহমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

​দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং পরকালীন শান্তির জন্য দোয়া ও এই মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার  দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ৪৫০পিস কম্বল ও জনপ্রতি   ৫কেজি করে আলু বিতরণ করা হয়।​ অনুষ্ঠানে সোনালী দলের নেতৃবৃন্দসহ অপরাপর সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

​উল্লেখ্য, সোনালী দলের উদ্যোগে দুইদিন পর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য বিতরণ করা হবে। অসহায় মানুষের কষ্ট লাঘবে সোনালী দলের পক্ষ থেকে এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভোরের আকাশ/র.ই


 

বিএনপি,শীতবস্ত্র বিতরণড. মোহাম্মদ সাইফুল্লাহ

শেয়ার করুন: