শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৪ জুন ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নাজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
নাজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

পিরোজপুর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে নাজিরপুর উপজেলা ছাত্রদল।

বুধবার (৪ জুন) বিকালে আনন্দ মিছিলটি বের হয়।  মিছিলটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে নাজিরপুর পিরোজপুর মহাসড়কে এসে শেষ হয়।

আনন্দ মিছিলের নেতৃত্ব দেন নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামীম হাসান ও সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি।

এছাড়া নাজিরপুর শহীদ জিয়া ডিগ্রী কলেজ ও মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রদল এবং উপজেলার নয়টি ইউনিয়নের ছাত্রদলের 
বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ জুন মঙ্গলবার ছাএদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির আংশিক অনুমোদন দেয়া হয়।  

কমিটিতে সালাউদ্দিন তালুকদার কুমারকে সভাপতি ও মাহমুদুল হাসান শাহিনকে সাধারণ সম্পাদক করে দীর্ঘ আট বছর পরে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেন।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: