শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে যাওয়ার সময় আ.লীগ নেতা গোলাম মোর্তুজা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতে যাওয়ার সময় আ.লীগ  নেতা গোলাম মোর্তুজা গ্রেপ্তার
ভারতে যাওয়ার সময় আ.লীগ নেতা গোলাম মোর্তুজা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে (৭০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ভারতে যাওয়ার সময় দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গোলাম মোর্তুজাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ও চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম মোর্তুজা রোববার সকালের দিকে দর্শনার জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় সন্দেহ হলে তাঁকে আটক করে জয়নগর ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে দর্শনা থানার একটি মামলায় অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে দর্শনা থানায় নেওয়া হয়। 

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, গোলাম মোর্তুজাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: