শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে রোহিঙ্গা বললেন রুমিন ফারহানা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তাঁর এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে রোহিঙ্গা বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগের আমলে সদর আসনের এমপি সরাইল-আশুগঞ্জে এসে মাতব্বরি করতেন। এখন একজন রোহিঙ্গা প্রার্থী সদরের একজনের কাছে গিয়ে বসে থাকেন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

ধারণা করা হচ্ছে, রুমিন ফারহানার মন্তব্যটি মূলত মাওলানা জুনায়েদ আল হাবিবকে লক্ষ্য করেই করেছেন। জুনায়েদ হাবিব হলফনামায় স্থায়ী ঠিকানা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি বর্তমান ঠিকানা হিসেবে তিনি ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া গ্রামের নাম দিয়েছেন।

উল্লেখ্য, মাওলানা জুনায়েদ আল হাবিব সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। ইঞ্জিনিয়ার শ্যামল সর্বশেষ কমিটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন।

ভোরের আকাশ/নি. ব

রুমিন ফারহানা

শেয়ার করুন: