শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় রহস্যজনক গৃহবধূর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় রহস্যজনক গৃহবধূর মৃত্যু
গাইবান্ধায় রহস্যজনক গৃহবধূর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে জরিনা বেগম (১৮) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জরিনার স্বামীর দাবি, তার স্ত্রী ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অন্যদিকে যৌতুকের কারণে জামাইসহ পরিবারের সদস্যরা জরিনাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে বলে দাবি করেছেন জরিনার বাবা। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ।

এর আগে গতকাল সোমবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মনমথ সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জরিনা বেগম ওই গ্রামের মোনাফ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে জরিনার স্বামী মোনাফ আলী তার শ্বশুড় নুরুন্নবী মিয়াকে আত্মহত্যার খবর দেয়। খবর পেয়ে স্বজনেরা ছুটে এসে জরিনার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি থানায় জানালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২ বছর আগে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামের নুরুন্নবী মিয়ার মেয়ে জরিনা বেগমের সাথে বিয়ে হয় মনমথ সরদারপাড়া গ্রামের মফিজল হকের ছেলে মোনাফ আলীর। বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল।  

নুরুন্নবী মিয়ার দাবি যৌতুকের কারণে তার জামাইসহ পরিবারের লোকজন জরিনাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলে রেখেছে।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: