শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকে হাতুড়ি পেটা ও যুবদলকর্মী হত্যার প্রতিবাদে সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি নেতাকে হাতুড়ি পেটা ও যুবদলকর্মী হত্যার প্রতিবাদে সমাবেশ
বিএনপি নেতাকে হাতুড়ি পেটা ও যুবদলকর্মী হত্যার প্রতিবাদে সমাবেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর হামলা এবং শাহজাদপুরে যুবদল কর্মী বিপুল সরকারকে হত্যা করার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, অমর কৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, নূর কায়েম সবুজ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রফিক সরকার প্রমুখ।

বক্তারা বলেন, ১৮ এপ্রিল উল্লাপাড়া পৌর এলাকায় সিএনজি স্ট্যান্ড ইজারা নিয়ে বিরোধের জেরে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে জামায়াতের নেতাকর্মীরা।

এ ঘটনায় আজাদের ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন রাতে শাহজাদপুরে বাঁশের মাচা নির্মাণ নিয়ে বিরোধের জেরে যুবদল কর্মী বিপুল সরকারকে হাতুড়িপেটা ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। 

দুই ঘটনার নিন্দা জানিয়ে জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশের পাশাপাশি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: