শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের আকস্মিক মিছিল

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩ জুন ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা আকস্মিক একটি মিছিল করেছেন। বুধবার (৩ জুন) ভোরে উপজেলার অনন্যা আবাসিক এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পারভেজ তালুকদারের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলটি অনন্যা আবাসিক এলাকা থেকে শুরু হয়ে এভারকেয়ার হাসপাতালের পাশের সড়কে গিয়ে শেষ হয়। এতে উত্তর জেলা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অংশ নিয়েছেন বলে জানা গেছে।

মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুন

মায়ের প্রতি অবহেলায় শাস্তি পাবেন সেই যুগ্ম-সচিব

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, বুধবার সকাল হওয়ার আগেই অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে এবং তাদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

মিছিল

শেয়ার করুন: