জনসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসিত জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের জনসেবামূলক কর্মকাণ্ড ও উন্নয়ন উদ্যোগ নিয়ে জেলার বিভিন্ন মহলে ইতিবাচক আলোচনা চলছে।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেকেই তাকে সৎ, শিক্ষিত ও মার্জিত ব্যক্তিত্বের একজন রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করছেন।
স্থানীয়দের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা প্রদান, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
সমর্থকদের দাবি, অতীতে নানা রাজনৈতিক প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মুখোমুখি হলেও তিনি জনসম্পৃক্ততা বজায় রেখেছেন। জনগণের ভালোবাসা ও আস্থার কারণেই তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন বলে তারা মনে করেন।
জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন, উন্নয়ন প্রকল্প তদারকি এবং সাধারণ মানুষের সমস্যা শুনে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করছেন। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতিও প্রশংসিত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সেবামূলক মানসিকতার কারণে অধ্যক্ষ আলমগীর হোসেন জেলার মানুষের কাছে একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
তারা আশা প্রকাশ করেন, পিরোজপুরের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে তার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই