শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেনীতে মেশিনের বেল্টে লুঙ্গি পেঁচিয়ে মিল অপারেটরের মৃত্যু

ফেনী জেলা প্রতিনিধি

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফেনী শহরের মুক্ত বাজার এলাকায় হলুদ-মরিচ গুঁড়ো করার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে নুরুল ইসলাম ছুট্টু (৫৫) নামে এক মিল অপারেটরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ছুট্টু প্রতিদিন মুক্ত বাজার গলিতে হলুদ, মরিচ ও চাল গুঁড়ো করার মিলে কাজ করতেন। সাধারণত তিনি প্যান্ট পরে কাজে আসতেন। তবে সোমবার প্যান্টের পরিবর্তে লুঙ্গি পরে কাজে যোগ দেন।

কাজের একপর্যায়ে অসতর্কতাবশত তাঁর পরনের লুঙ্গি মেশিনের বেল্টের সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে চলন্ত মেশিনে তিনি আটকে পড়েন। ওই সময় মেশিনের সুইচ বন্ধ করে তাঁকে উদ্ধারের মতো কেউ সেখানে না থাকায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুন

উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মিলে চাল ভাঙাতে আসা মাহমুদা আক্তার তুহিন বলেন, ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে তিনি নুরুল ইসলাম ছুট্টুর মাধ্যমে চাল ভাঙিয়ে নিয়ে গেছেন। তাঁর ভাষ্য, ছুট্টু অত্যন্ত ভদ্র ও মিষ্টভাষী মানুষ ছিলেন। এর আগে তাঁকে কাজের সময় প্যান্ট পরেই দেখেছেন। তবে সোমবার লুঙ্গি পরে কাজ করতে এসেছিলেন। পরে লুঙ্গি মেশিনে পেঁচিয়ে তাঁর মৃত্যুর খবর পেয়ে তিনি মর্মাহত হয়েছেন।

নিহত নুরুল ইসলাম ছুট্টুর বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: