শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে অটোরিকশা নালায়

নিখোঁজের ১৪ ঘণ্টা পর ভেসে উঠল সেই শিশুর লাশ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ৮:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
নিখোঁজের ১৪ ঘণ্টা পর ভেসে উঠল সেই শিশুর লাশ
নিখোঁজের ১৪ ঘণ্টা পর ভেসে উঠল সেই শিশুর লাশ

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশু সেহরিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৪ ঘণ্টা পর শনিবার সকালে চাক্তাই খালের চামড়ার গুদাম এলাকা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন স্থানীয় এক যুবক। শিশু সেহরিশ নগরীর আছদগঞ্জ শুঁটকিপট্টি এলাকার বাসিন্দা মো. শহিদ ও সালমা বেগম দম্পতির মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে ব্যাটারিচালিত রিকশায় বাসায় ফেরার পথে রিকশাটি উল্টে গিয়ে কাপাসগোলা এলাকার একটি নালায় পড়ে যায়। দুর্ঘটনার পর রিকশাচালক সরে পড়লেও স্থানীয়রা সেহরিশের মা ও দাদিকে উদ্ধার করতে সক্ষম হন। তবে পানির স্রোতে ভেসে যায় শিশু সেহরিশ।

এরপর থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনীর ডুবুরি দল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেন। রাত সাড়ে ১০টার দিকে ব্যাটারি রিকশাটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ছুটে আসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। 

শনিবার চাক্তাই খালে জমা আবর্জনা ও কাঁদামাটির ওপর শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। সেহরিশের একটি হাত ছিল ওপরে উঠানো। খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ভিড় জমায়। এরপর যুবক মিজান খালে নেমে মরদেহটি উদ্ধার করে এনে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন। শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মা সালমাসহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নিহত শিশুর বাড়িতে যান মেয়র ডা. শাহাদাত হোসেন।

উল্লেখ্য, চট্টগ্রাম নগরে গত চার বছরে খাল-নালায় পড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: