শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দোহার-নবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা)প্রতিনিধি

প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে এ উপলক্ষে সভা, ঋণ, গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

অনুষ্ঠানে খন্দকার আবু আশফাক পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সরকারের চলমান উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের কুটির শিল্পটা এখন মৃত প্রায়। এটিকে আবার জাগিয়ে তুলতে হবে। আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত ডায়নামিক প্রধানমন্ত্রী। তিনি এ দেশটাকে পৃথিবীর উন্নয়নশীল দেশে পরিনত করতে চান। তাই আসুন এ দেশটাকে পৃথিবীর বুকে একটি আদর্শ দেশ হিসেবে গড়ে তুলি।

আরও পড়ুন

ইরানকে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনা (ভ‚মি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন, দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অপরদিকে নবাবগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নূরুন্নবী খন্দকার প্রমুখ।

ভোরের আকাশ/এনউব

পল্লী উন্নয়ন দিবস

শেয়ার করুন: