শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ৭:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

"দেশের ৪৮টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের দ্বিতীয় ব্যাচের সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (২০ জুলাই) বেলা ১২টায় শহরের পাকাপোল মোড়ের অর্ঘ্য প্লাজার ২য় তলায় ই- লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর আয়োজনে প্রতিষ্ঠানটির সভা কক্ষে এ সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় দ্বিতীয় ব্যাচের ৫০ জন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।  চলতি বছরের জানুয়ারি থেকে এই প্রশিক্ষণ প্রকল্প শুরু হয়ে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে এবং তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ চলমান আছে।

সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠান দেশব্যাপী প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বিভাগীয় প্রধান মোঃ আবু হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সাতক্ষীরা শাখার কো-অর্ডিনেটর আজিজুল হাকিম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার এ উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।  প্রশিক্ষণপ্রাপ্তরা শুধু নিজে স্বাবলম্বী হবেন না, বরং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে ২য় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় এবং তাদের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়।

এছাড়া, অংশগ্রহণকারীরা তাদের প্রশিক্ষণ অভিজ্ঞতা তুলে ধরেন এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।  শাখাটির শেষ হওয়া দুইটি ব্যাচের ৬০ শতাংশ প্রশিক্ষণার্থী ফ্রিলান্সিংয়ের আওতায় এসেছে বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।

এই প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে শত শত তরুণ-তরুণী ফ্রিল্যান্সিংয়ে সফলতার সঙ্গে যুক্ত হয়েছেন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছেন।

ভোরের আকাশ/জাআ

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণসাতক্ষীরা

শেয়ার করুন: