শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় চার ইঞ্চি জায়গার বিরোধে দিনমজুর খুন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গার সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিরিচের কোপে নুরুল কবির (৩৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছড়ারকূল এলাকায় প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন।

নিহত নুরুল কবির ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। হামলায় তার মা মমতাজ বেগম (৫৫), ভাই জানে আলম (২৭) ও মো. আবছার (৩৭) আহত হয়েছেন। আহত জানে আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার রাতে নিহতের চাচাতো ভাই নেজাম উদ্দিন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ ও দুজনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, চার ইঞ্চি চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত মাসে প্রতিপক্ষ নিহতের বাড়ির পাশের বাথরুম ভেঙে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা চালায়। এ ঘটনায় নুরুল কবির থানায় অভিযোগ দেন। পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিলেও শনিবার আবারও দেয়াল নির্মাণের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে প্রতিপক্ষের কিরিচের কোপে গুরুতর আহত হন নুরুল কবির।

নিহতের মা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, “মাত্র চার ইঞ্চি জায়গার জন্য আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। তাকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়।”

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা জানান, সীমানা বিরোধকে কেন্দ্র করে দিনমজুর খুনের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/জাআ

দিনমজুরসাতকানিয়াখুন

শেয়ার করুন: