শ্রীপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা,দ্বায় অস্বীকার অভিযুক্তের

গাজীপুরের শ্রীপুরে এক ওষুধ ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতন ও চাঁদা দাবীর অভিযোগে মামলা হয়েছে। শনিবার রাতে ভূক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলা বাদী মো. আতিকুর রহমান উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া এলঅকার ডেকু গার্মেন্সের পাশে ওষুধ ব্যবসা করেন। অভিযুক্ত ফজলুল হক রোমান ওই গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। তিনি মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক সাঙ্গঠনিক সম্পাদক।
জানা যায়, ওষুধ ব্যবসায়ী আতিককে আটকে রেখে নির্যাতন ও চাঁদ দাবীর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে আতিকের স্ত্রীর অভিযোগ করেন ওই যুবদল নেতা আতিককে আটকে রেখে নির্যাতন করে দশ লাখ টাকা চাঁদা দাবী করেন। এ ঘটনায় ভূক্তভোগী আতিক শনিবার রাতে থানায় অভিযোগ করলে ওই নেতার বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা রুজু হয়।
অভিযুক্ত যুবদলনেতা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে রবিবার বিকেলে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে দাবী করেন,ওষুধ ব্যবসায়ী আতিকের উপর হামলার বিষয়ে তার কোন সম্পৃক্ততা নেই। তার স্ত্রী মিথ্যা বানোয়াট বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। তাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় করতে এমন অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি ও যুবদলকে জড়িয়ে এমন বিভ্রান্তিকর প্রচার দু:খজনক।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহীনূর আলম জানান, ওষুধ ব্যবসায়ীকে নির্যাতন ও চাঁদা দাবীর ঘটনায় শনিবার রাতে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।
ভোরের আকাশ/ এনউব