শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেন্টমার্টিনগামী জাহাজের নিরাপত্তা জোরদার: জেলা প্রশাসন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
সেন্টমার্টিনগামী জাহাজের নিরাপত্তা জোরদার: জেলা প্রশাসন
সেন্টমার্টিনগামী জাহাজের নিরাপত্তা জোরদার: জেলা প্রশাসন

সেন্টমার্টিনগামী পর্যটকদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, অগ্নি নির্বাপণ ব্যবস্থার কঠোর যাচাই-বাছাই পরীক্ষায় উত্তীর্ণ জাহাজসমূহই আগামীকাল থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করতে পারবে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা অবস্থায় যাত্রী তোলার আগেই ‘দি আটলান্টিক ক্রুজ’ নামের একটি পর্যটকবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের যৌথ প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এ ঘটনায় জাহাজটির একজন কর্মচারী নিহত হন।

দুর্ঘটনার কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজার-এর নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জরুরি সভায় জেলা পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (BIWTA), পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জাহাজ মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজার।

সভায় তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আজ রাতের মধ্যেই সেন্টমার্টিনগামী সকল জাহাজের ফিটনেস ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা পুনরায় পরীক্ষা করার জন্য নৌপরিবহন অধিদপ্তর, BIWTA ও ফায়ার সার্ভিসকে নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া সভায় সিদ্ধান্ত হয়, যেসব জাহাজ নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, সেগুলোর যাত্রা সাময়িকভাবে বাতিল থাকবে। বাতিলকৃত জাহাজের যাত্রীদের ভোগান্তি এড়াতে জেলা প্রশাসনের অনুমোদনপ্রাপ্ত অন্যান্য জাহাজে সমন্বয়ের মাধ্যমে যাত্রার ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, পর্যটকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। সেন্টমার্টিনগামী নৌযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এসএইচ
 

নিরাপত্তা জোরদারসেন্টমার্টিনগামী জাহাজ

শেয়ার করুন: