শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য্য নামে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুরে কোতোয়ালি মডেল থানার অদূরে সুরমা নদীর তীরে এ ঘটনা ঘটে।

নিহত ইমন আচার্য্য র‍্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্রগ্রামে।

দুপুরে কোতোয়ালি থানায় যাওয়ার পথে থানার অদূরে সুরমা নদীর তীরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ওই র‍্যাব সদস্যের বুকের বামপাশে ছুরিকাঘাত করা হয়েছে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষক নিহত

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে র‍্যাব সদস্য ইমন খুন হয়েছেন।

এ ঘটনায় বাপ্পী নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। নিহতের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ভোরের আকাশ/এনএস

র‍্যাব সদস্য নিহতছিনতাইকারী ছুরিকাঘাত

শেয়ার করুন: