শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। কাটাখালী পুলিশ ফাঁড়ির অভিযানে উদ্ধার হওয়া এ গাঁজার চালানকে আরএমপির ইতিহাসে এক অভিযানে সর্বোচ্চ পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনা বলে দাবি করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কাটাখালী থানার কাপাসিয়া গ্রামে মেসার্স সোহাইল ফিলিং স্টেশন থেকে প্রায় ১৫০ গজ পূর্বে রাজশাহী-নাটোর মহাসড়কের উত্তর পাশের একটি কলাবাগানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তিনটি চটের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে ৯টি পোটলায় রাখা মোট ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মহাসড়কে পুলিশের চেকপোস্ট থাকায় মাদক কারবারিরা ধরা পড়ার আশঙ্কায় গাঁজার বস্তাগুলো কলাবাগানে ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো পরিত্যক্ত আলামত হিসেবে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

রাঙামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

উদ্ধার হওয়া গাঁজা থানার মালখানায় সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় মাদকের প্রকৃত মালিক এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরএমপি জানিয়েছে, বর্তমান পুলিশ কমিশনারের নেতৃত্বে মহানগরজুড়ে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

ভোরের আকাশ/এনউব
 

গাঁজা উদ্ধার

শেয়ার করুন: