ঝালকাঠিতে লকডাউনের প্রভাব নেই, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোন প্রভাব পড়েনি ঝালকাঠি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে সর্বত্রই ছিল প্রাণ চাঞ্চল্য। লকডাউনে সবকিছুতেই ছিল স্বাভাবিক।
ঝালকাঠি পৌর শহরে প্রতিদিনের মত ব্যস্ত ছিল রাস্তা ঘাট। সকাল থেকে খোলা ছিল সকল ব্যবসা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান।
খুলনা-বরিশাল চলেছে দূরপাল্লার যানবাহন। এছাড়াও আন্ত:জেলা পর্যায়েও চলেছে ছোট বড় যানবাহন। বেলা বাড়ার সাথে পৌর শহরে জনসমাগম বাড়তে থাকে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল সর্তকাবস্থানে। জনগুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ঘিরে পুলিশের টহল বৃদ্ধি করা হয় এবং পুলিশের নজরদারী বদ্ধি করা হয়। লকডাউন ঘিরে সব কিছুই ছিল স্বাভাবিক।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, লকডাউন ঘিরে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/জাআ