শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে গন অধিকার পরিষদের ইফতার মাহফিল

আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে : মজিবর রহমান সরোয়ার

মাসুদ রানা, বরিশাল ব্যুরো

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে : মজিবর রহমান সরোয়ার
আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে : মজিবর রহমান সরোয়ার

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। শুধু তাই নয় এদেশের আলেম-ওলামাদের ওপর অত্যাচার করেছে।

রোববার (২৩ মার্চ) বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে গনঅধিকার পরিষদের মহানগর শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৭ বছরে কেউ মুখ ফুটে কথা বলতে পারেনি। সবাই অত্যাচারের শিকার হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। গণতন্ত্রকে রক্ষা করতে হবে, এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যের কোন বিকল্প নেই।

গনঅধিকার পরিষদ বরিশাল সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম।

এসময়ে উপস্থিত ছিলেন দলের এইচ এম শামীম রেজা, ফরহাদ হোসেন তালুকদার, জামাত নেতা মতিউর রহমান, গণধিকার পরিষদ বরিশাল মহানগর মোঃ ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, জেলা সাধারণ সম্পাদক এইচ এম হাসান।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: