শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তিস্তা হবে উত্তরাঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র: শফিকুর রহমান

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিস্তা নদী উত্তরাঞ্চলের গর্ব ও সম্ভাবনার প্রতীক। তিনি আশ্বাস দিয়ে বলেন, তিস্তাকে পুনরায় জীবন্ত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে এবং এটিকে উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। প্রয়োজন হলে যেকোনো ত্যাগ স্বীকার করেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও তিনি ঘোষণা দেন।

এ সময় তিনি বুড়িমারী স্থলবন্দর আধুনিকায়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং রেলপথ সম্প্রসারণের প্রতিশ্রুতিও দেন।

বুধবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ হেলিপ্যাড মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘উত্তর অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চল থেকেই উন্নয়নের বীজ রোপণ করা হবে। দীর্ঘদিন এ জাতিকে বিভক্ত করে একদল মতলববাজ ব্যবসা করেছেন, চাঁদাবাজি করেছেন। এটা আমরা বন্ধ করতে চাই। উত্তর অঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী করা হবে।’

জামায়াতের আমির আরও বলেন, ‘একদল মানুষ ভয়ে আছেন। ভয়ের কোনো কারণ নেই। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা জীবন দেবো, তবু আমাদের মা-বোনদের গায়ে হাত দিতে দেবো না। নারী জাতির নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, ‘কেউ কেউ প্রথমে হ্যাঁ ভোটের পক্ষে ছিলেন না। পরে পরিস্থিতি খারাপ দেখে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছেন। আমরা বসন্তের কোকিল না। আমরা দেশ ছেড়ে পালিয়ে যাই না। আমরা দেশে আছি, দেশেই থাকবো।’

দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনাকারী দলগুলোর সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘এ দেশের মানুষ তোমাদের অনেক দেখেছে, এবার বিশ্রামে যাও। এবার আমাদের একটু সুযোগ দাও। আমরা বসন্তের কোকিল নই। আমরা দেশের উন্নয়ন করবো।’

তিনি আরও বলেন, ‘তারা রাজনীতির নামে দুর্নীতি করেছে। দুর্নীতি আর রাজনীতি একসাথে চলে না। তাদের রাজনীতি করার অধিকার নেই। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি জামায়াতের বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমি হ্যাঁ ভোটের বিজয় চাই। হ্যাঁ ভোটের বিজয় মানে জনতার বিজয়। এতে নতুন বাংলাদেশ পাওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘মানুষ বাংলাদেশের পরিবর্তন চায়। এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এবার দুটি ভোট—একটি ‘হ্যাঁ’। ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি। ‘হ্যাঁ’ ভোট মা-বোনদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তিনি ভোটারদের প্রথম ভোটটি ‘হ্যাঁ’-তে এবং দ্বিতীয় ভোটটি ১১ দলীয় জোটের প্রার্থীকে দেওয়ার আহ্বান জানান।’

লালমনিরহাট জেলা জামায়াতের আমির ও লালমনিরহাট-৩ আসনের প্রার্থী আবু তাহেরের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের নেতারা। এর আগে জামায়াতের আমির কুড়িগ্রাম থেকে হেলিকপ্টারে করে তিস্তা ব্যারাজ হেলিপ্যাড মাঠে পৌঁছান।

 

ভোরের আকাশ/এনএস

লালমনিরহাটতিস্তা নদীডা. শফিকুর রহমানস্থলবন্দর

শেয়ার করুন: