শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

কক্সবাজারে ১ হাজার ৩২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিভিন্ন সময়ে বিজিবি কক্সবাজার রিজিয়নের অভিযানে জব্দকৃত এক হাজার ৩২১ কোটি টাকার  মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। 

বুধবার (১৩ আগস্ট)  বেলা ১১টায় কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়।

জানা যায়, ধ্বংসযোগ্য মাদকের মধ্য ইয়াবা ট্যাবলেট ২ কোটি ৩৩ লাখ ৯৪৯ টি, ক্রিষ্টাল মেথ আইস-১৪০ কেজি, বিভিন্ন প্রকার বিয়ার-৬১ হাজার ৪৯১ ক্যান, বিভিন্ন প্রকার মদ-২২ হাজার ১৫৫ বোতল, বিভিন্ন প্রকার ট্যাবলেট-৮০০ পিস, সিগারেট-৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট,  ফেন্সিডিল- ১৬৯ বোতল, বাংলা মদ- ১৭৯৯.৩ লিটার, কোকেন- ৪.৪০৫ কেজি, গাঁজা-৫২.৮০০ কেজি, হেরোইন- ২৫.৯৯৮ কেজি, আফিম-০৪ কেজি, এনার্জি ড্রিংকস -১৯২ ক্যান, বার্মিজ জর্দ্দা-৫৪০ কৌটা,  হুইস্কি- ২ বোতল।

ধ্বংসকৃত মাদকের মূল্য ১ হাজার ৩২১ কোটি নব্বই লক্ষ উনষাট হাজার একশত ষোল টাকা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজের জন্যে বিষাক্ত একটি উপাদান। যেটি ধ্বংস করে দিতে পারে সুষ্ঠু একটি যুব সমাজ এবং পরিবেশ। যার কারণে দেশে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম ৭ মাসে দুই হাজার ২১৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।  যার মধ্যে দুই হাজার ৬৯৩ জন কারবারিসহ ৮৯৫ কোটি তিন লাখ তিয়াত্তর টাকার মাদক উদ্ধার করা হয়েছে। যা থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি এক হাজার ৩২১ কোটি টাকার এসব মাদকদ্রব্য বুধবার সকালে ধ্বংস করা হয়েছে।

অনুষ্ঠানে  বক্তব্য দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান, র‍্যাব-১৫ এর অধিনায়ক লে কর্নেল কামরুল হাসান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন, পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট শাহীদুল আলম।

ভোরের আকাশ/মো.আ.
 

কক্সবাজারমাদক ধ্বংসবিজিবি

শেয়ার করুন: