শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পান কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে উধাও যাত্রী

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় পান কিনতে পাঠিয়ে এক কি‌শোর ভ্যানচালকের একমাত্র উপার্জনের ব‌্যাটা‌রিচা‌লিত ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে যাত্রীর বিরুদ্ধে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে কি‌শোর ভ্যানচালক রাজ(১৪) ও তাঁর পরিবার।

রাজু কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাহাদুরের ছেলে। অসুস্থ বাবার সংসারের হাল ধরতে অল্প বয়সেই ভ্যান চালিয়ে পরিবারের চার সদস্যের ভরণপোষণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে সে।

কি‌শোর ভ‌্যানচালক রাজ জানায়,শুক্রবার দুপুর ২টার দিকে ভেড়ামারা থেকে এক ব্যক্তি মালামাল আনার কথা বলে রাজ-এর ব‌্যাটা‌রিচা‌লিত ভ্যান ভাড়া করেন। পথে বিভিন্ন স্থানে ঘুরিয়ে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নিয়ে আসেন তিনি। সেখানে পৌঁছে কৌশলে রাজকে একটি দোকান থেকে পান কিনে আনতে বলেন। রাজু পান কিনে ফিরে এসে দেখতে পায়, যাত্রী ও পাখিভ্যান—কেউই সেখানে নেই। ঘটনার পরপরই অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে

আরও পড়ুন

তীব্র খাদ্যসংকটে মাদাগাস্কার, অপুষ্টিতে ভুগছে ৫ লাখের বেশি শিশু

রাজের বাবা বাহাদুর বলেন, আমি হৃদরোগে আক্রান্ত। শারীরিক অবস্থার কারণে ভ্যান চালাতে পারি না। আমার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সংসার। অ‌র্থের অভা‌বে বড় ছে‌লে রাজ‌কে পড়াশুনা শেখা‌তে পা‌রি‌নি। ওই ভ্যান চালিয়ে যা আয় করে, তা দিয়েই সংসার চলে। স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলাম। প্রতি সপ্তাহে কিস্তির টাকা দিতে হয়। এখন ভ্যানটাই নেই। সংসার কীভাবে চলবে, আর কিস্তির টাকা কীভাবে শোধ করব, বুঝতে পারছি না।”এখন ভ্যানটি ফিরে পাওয়ার আশায় র‌য়ে‌ছি। এ বিষ‌য়ে থানায় অভিযোগ দি‌য়ে‌ছি

জান‌তে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন ঘটনা‌টি গুরুত্ব সহকা‌রে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/এম
 

কুষ্টিয়া

শেয়ার করুন: