শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স-ট্রলি সংঘর্ষে হেলপার নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ৪:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স-ট্রলি সংঘর্ষে হেলপার নিহত
কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স-ট্রলি সংঘর্ষে হেলপার নিহত

কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ও ইট বোঝায় ট্রলির সংঘর্ষে এম্বুলেন্সের হেলপার অনিক (১৮) এর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ৮ টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত অনিক মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে। সে কুষ্টিয়ার একটি বেসরকারী এ্যাম্বুলেন্সের এর হেলপার হিসাবে কাজ করতো। এই ঘটনায় আহত এ্যাম্বুলেন্সের ড্রাইভার শিহাব (২২) একই উপজেলার চারুলিয়া গ্রামের শহিদ হোসেনের ছেলে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত অন্য একজনের নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  সকালে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি এ্যাম্বুলেন্স এর সামনের চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা ইট বোঝায় ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়। এসময়  এ্যাম্বুলেন্স চালাচ্ছিল হেলপার, চালক ভেতরে ঘুমিয়ে ছিলো বলে জানা যায়।

মিরপুর থানা পুলিশের ওসি তদন্ত আব্দুল আজীজ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আহত আরও দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলীত গাড়ী দুটিকেও উদ্ধার করা হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

অ্যাম্বুলেন্সসংঘর্ষ

শেয়ার করুন: