শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম-২ : ভোট পুনগণনার দাবিতে সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পুনগণনা চেয়ে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলেও সুপরিকল্পিতভাবে এনসিপি প্রার্থীকে বিজয়ী করতে আমাকে হারিয়ে দেয়া হয়েছে। এই আসনে এনসিপির শাপলা কলি প্রার্থীকে ৯ হাজার ১ শ ২১ ভোটে বিজয়ী দেখানো হলেও ধানের শীষ প্রতীকের ৯ হাজার ৫শ ৪৭ ভোট বাতিল করা হয়েছে। এছাড়াও ১৩ টি ভোট কেন্দ্রে ফলাফল শীট পরিবর্তন করার অভিযোগ তুলে ভোট পুনগণনার মাধ্যমে জনগনের রায়কে বাস্তবায়ন করার দাবি জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌর বিএনপির  আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইহছানসহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।

ভোরের আকাশ/আ.র

ভোট পুনগণনার দাবি

শেয়ার করুন: