শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধুপুরে কোটি টাকার মাদকসহ আটক ৫

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ৮ জুন ২০২৬, ৭:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

টাঙ্গাইলের মধুপুরে র‌্যাব-১৪ কর্তৃক পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা, ৬০০ পিস নেশাজাতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশন এবং ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় পাঁচজন আন্তঃজেলা মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গত ৬ জুন র‌্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প মধুপুর থানার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযান চালায়।

প্রথম অভিযানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধুপুরের জলছত্র (২৫ মাইল) বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে তিন মাদককারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার সেলিম (৩৫), নাজমা বেগম (৪৮) এবং মৌলভীবাজার জেলার আনোয়ারা বেগম (৪৭)।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ব্যাগ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

দ্বিতীয় অভিযানে রাত ৯টার দিকে জলছত্র (২৫ মাইল) বাজারস্থ জামে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা প্রান্তিক সুপার' নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। 

এ সময় জয়পুরহাট জেলার ইয়াজদুল হক (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার বহন করা হাতব্যাগ তল্লাশি করে ৬০০ পিস নেশাজাতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

অপরদিকে তৃতীয় অভিযানে রাত আনুমানিক ১০টার দিকে মধুপুর থানা সংলগ্ন সেতুর ওপর 'এমডি সুপার' যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে টাঙ্গাইল জেলার প্রান্ত পাল (২০) নামে এক মাদককারবারিকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৪০

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোরের আকাশ/ র.ই
 

মাদকসহ আটকইয়াজদুল হক

শেয়ার করুন: