শিরোনাম
তারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীন

রায়পুরে পরিত্যক্ত বাড়িতে ১১ বোমা উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রায়পুরে পরিত্যক্ত বাড়িতে ১১ বোমা উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী
রায়পুরে পরিত্যক্ত বাড়িতে ১১ বোমা উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

লক্ষ্মীপুরের রায়পুরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ছোট-বড় ১১টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়িতে অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করা হয়।

একের পর এক বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত বাড়ির পেছনে দুটি টিনের কৌটা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কৌটা দুটিতে সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে নিরাপত্তার স্বার্থে বাড়িটি ঘিরে ফেলা হয় এবং আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। পরে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে কৌটাগুলো পরীক্ষা-নিরীক্ষা করে।

একপর্যায়ে সেখান থেকে ছোট-বড় মোট ১১টি বোমা উদ্ধার করা হয়। এর আগেও একই বাড়ির ভাড়া নেওয়া একটি কক্ষ থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল।

এ ছাড়া বাড়ির উঠানের মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটায় আইইডি বোমার সন্ধান পাওয়া যায়। ধারাবাহিকভাবে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা জানান, উত্তর চরবংশী ইউনিয়নের সিকদার বাড়ির পেছনে দুটি টিনের কৌটা পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

কৌটা খুলে ভেতরে কসটেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে বোমা থাকার সন্দেহ হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষা শেষে ছোট-বড় মোট ১১টি বোমা উদ্ধার করেন।

তিনি আরও জানান, বোমাগুলো কারা সেখানে রেখেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পাশাপাশি কোথাও সন্দেহজনক বস্তু দেখতে পেলে তা স্পর্শ না করে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

ভোরের আকাশ/রই

 

শেয়ার করুন: