শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামায়াতে যোগ দেওয়ায় বহিষ্কার হলেন বিএনপি নেতা

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জামায়াতে যোগ দেওয়ায় বহিষ্কার হলেন বিএনপি নেতা
জামায়াতে যোগ দেওয়ায় বহিষ্কার হলেন বিএনপি নেতা

জামায়াতে যোগ দেওয়ায় তিন দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলী হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) রাতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপুর উপজেলা শাখার সহসভাপতি মো. আলী হোসেন; আপনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যার ফলে দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। 

চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় দলীয় আদর্শপরিপন্থী কর্মকাণ্ডের কারণে আপনাকে (আলী হোসেনকে) ইসলামপুর উপজেলা শাখার সহসভাপতির পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করা হলো।

এর আগে, গত ১১ এপ্রিল বাংলাদেশ জামায়াতের ইসলামপুর উপজেলা কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে দলটিতে যোগ দেন মো. আলী হোসেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী উপস্থিত ছিলেন। সেখানে জামায়াতের কয়েকটি বই আলী হোসেনের হাতে তুলে দেন ইসলামপুর থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: