শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইউনিয়ন পর্যায়ের এক শীর্ষ নেতা ও তার অনুসারী শতাধিক নেতাকর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে সাতুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রাজ্জাক মোল্লার নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার কবির হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ইসলামী আদর্শ ও দেশকল্যাণমূলক রাজনীতির প্রতি আস্থাশীল হয়েই তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের বক্তব্যে বলা হয়, নৈতিকতা ও আদর্শের সংকটে পড়া বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামী একটি বিশ্বাসযোগ্য ও আদর্শভিত্তিক রাজনৈতিক শক্তি হিসেবে মানুষের আস্থা অর্জন করছে।

তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী ভবিষ্যতে কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ভোরের আকাশ/র.ই

জামায়াতে ইসলামী বাংলাদেশড. ফয়জুল হক

শেয়ার করুন: