শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। 

শনিবার (৭ মার্চ) র‍্যাব-১১ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ৬ ফেব্রুয়ারি রাত প্রায় ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বুড়িগঙ্গা নদী সংলগ্ন পাগলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি সন্দেহজনক লম্বা আকৃতির ব্যাগ উদ্ধার করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করলে এর ভেতর থেকে একটি কালো রঙের ওয়ান শুটারগান পাওয়া যায়। উদ্ধার হওয়া অস্ত্রটি জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়।

র‍্যাব-১১ জানায়, রাত্রীকালীন টহল চলাকালে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা ব্যাগটি উদ্ধার করে এবং তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে। উদ্ধার হওয়া আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে র‍্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ র.ই

অস্ত্র উদ্ধারমো শরিফ ভুইয়া

শেয়ার করুন: