শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাটুরিয়া–দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩১ মে ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
পাটুরিয়া–দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
পাটুরিয়া–দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

শনিবার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।

তিনি বলেন, ‘বৈরী আবহাওয়া ও নদীতে প্রচণ্ড বাতাসের কারণে আজ দুপুর ২টা ৩০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল আবার শুরু করা হবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই মানিকগঞ্জসহ আশপাশের জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। পদ্মা নদী মাঝে মাঝেই উত্তাল হয়ে উঠছে। নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এ রুটে প্রতিদিন শত শত যানবাহন ও যাত্রী চলাচল করে। ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে ফেরি চলাচল দ্রুতই চালু করা হবে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: