শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর মারামারি

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৫, ৩:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর মারামারি
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর মারামারি

পূর্ব বিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। 

মঙ্গলবার (১৩ মে) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার নাটাই ইউনিয়নের চান্দের গোষ্ঠীর সঙ্গে সলিমের গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে সলিম গোষ্ঠীর এক যুবক চান্দের গোষ্ঠীর এক বাড়িতে ইয়াবা সেবন করতে যায়। এসময় চান্দের গোষ্ঠীর লোকজন ইয়াবা সেবনে বাধা দিলে যুবকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দু’পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

এ ঘটনার জের ধরে মঙ্গলবার (১৩ মে) সকালে দু’গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় উভয় পক্ষের ছোঁড়া ইট পাটকেলের আঘাতে অন্তত ১০ জন আহত হবার খবর পাওয়া গেছে। এতে উভয় পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর করা হয়। 

সংঘর্ষের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, পূর্ব বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর হানাহানি হয়েছে। এ ঘটনায় বেশ কিছু মানুষ আহত এবং বাড়িঘর ভাঙচুর হয়। সংঘর্ষের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: