শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সীমান্তে ৬ কোটি টাকার সোনা ফেলে ভারতে পালাল পাচারকারী

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্ত থেকে প্রায় ছয় কোটি টাকার ৩১টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। তবে পাচারকারী ব্যক্তি ভারতে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২৬ জুলাই) ভোরে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্তে অভিযান চালিয়ে এসব সোনার বার উদ্ধার করা হয়। বিষয়টি দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক।

তিনি জানান, কুমিল্লাপাড়া বিওপি টহল দল ভোরে সীমান্ত এলাকায় টহলে ছিল। এ সময় এক ব্যক্তিকে তিনটি পোটলা নিয়ে সীমান্তের দিকে যেতে দেখা যায়। বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি পোটলা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যান। পরে পোটলাগুলো তল্লাশি করে ৪ কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম ওজনের মোট ৩১টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার টাকা।

বিজিবি কর্মকর্তা জানান, উদ্ধার করা সোনার বারগুলো মহেশপুর থানায় জিডি করে আইনগত প্রক্রিয়া শেষে ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

পাচারকারীসোনাভারতঝিনাইদহ

শেয়ার করুন: