শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা বুধবার( ২৮ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।

প্রধান অতিথি বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরুর তিন দশক পেরিয়ে গেলেও সড়ক এখনো নিরাপদ হয়ে ওঠেনি। সড়ক অনিরাপদ থাকার পেছনে বহুমাত্রিক কারণ রয়েছে। এর মধ্যে অর্থনীতিতে টেকসই উন্নয়নের অভাব অন্যতম। বিভাগীয় কমিশনার বলেন, গুটিকয়েক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে গিয়ে আমরা অনেকের জন্য মৃত্যুফাঁদ তৈরি করছি। কর্মসংস্থান সৃষ্টির প্রক্রিয়ায় সড়ক যেন অনিরাপদ হয়ে না ওঠে, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ করতে হবে। মোটরসাইকেল চালকদের দক্ষতা অর্জনের পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে হবে। ফুটপাত দখলমুক্ত করার মাধ্যমে পথচারীদের হাঁটার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। সড়ক নিরাপদ করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিআরটিএ’র বিভাগীয় পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম। অনুষ্ঠানে খুলনা জেলার নিরাপদ সড়ক চাই এর সভাপতি তরিকুল ইসলাম, মহানগরের সভাপতি মাহবুবুর রহমান মুন্না, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি খান জাহিদ হোসেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সারোয়ার রহমান, বাস মালিক সমিতির সভাপতি মো: সাইফুল ইসলাম মল্লিক প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা বিআরটিএ’র উপপরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ। খুলনা জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন

পাঁচ খাতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা কালেক্টরেট এর সামনের সাস্তায় রোড-শো অনুষ্ঠিত হয়। রোড-শোতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর পূজার সরকারি ছুটি থাকার কারণে বুধবার (২৮ অক্টোবর)সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: