শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খুলনা প্রেসক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘ফল উৎসব’। রোববার (২৮ জুন) বিকেলে প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মো. নজরুল ইসলাম, খুলনা সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, নাগরিক ফোরামের মহাসচিব ইকবাল হাসান তুহিন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার আবু তাহের এবং বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক ওমর ফারুক কচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল।

ফল উৎসবে অতিথি ও প্রেসক্লাবের সদস্যরা দেশি-বিদেশি নানা মৌসুমি ফলের স্বাদ গ্রহণ করেন। এর মধ্যে ছিল বিভিন্ন জাতের আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল, কলা, তালশাঁস, আনারস, কাউফল, ডেউয়া, বেত ফল, আঁশ ফল, সুন্দরবনের গোল ফল ও কেয়া ফল, সফেদা, দেশি মাল্টা, শরিফা, কেওড়া, গাব, তেঁতুল, কাঠবাদাম, আমড়া, কামরাঙা, বিলাতি গাব ও পেঁপেসহ বিভিন্ন ফল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সিনিয়র সদস্য মুহাম্মদ আবু তৈয়ব এবং সদস্য আতিয়ার পারভেজ।

আরও পড়ুন

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

এ সময় প্রেসক্লাবের সহসভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম, কাজী শামীম আহমেদ, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, কার্যনির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান (মাকসুদ), সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাতসহ ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, পুষ্টি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করতেই এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে।

ভোরের আকাশ/জেআ

খুলনা প্রেসক্লাবখুলনাফল উৎসব

শেয়ার করুন: