শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৮ মে ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম
ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতি প্রতিরোধে গ্রামবাসীর সাথে উদ্যোগ নেওয়ায় গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। 

ধর্মতীর্থ গ্রামের বাসিন্দা আব্দুর রহিম অনলাইন গণমাধ্যমে ‘পুবের আলো’ স্টাফ হিসেবে কর্মরত। তিনি বলেন, ‘ডাকাত সর্দার ইদ্রিস ও তাদের সহযোগীদের বিরুদ্ধে  চুরি-ডাকাতির নিউজ করায় আমাকে ৩দিন আগে হোয়াটসঅ্যাপে হুমকি দিয়ে বলেন, “যা খাবার খেয়ে নে, তোকে তো দুনিয়া থেকে তুলে দিব। এগুলো আমার ফোনে প্রমাণসহ বিস্তারিত আছে।

বুধবার (৭ মে) দিবাগত রাত পৌনে ১০টার দিকে মোটোরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আব্দুর রহিম। এসময় চোঁখেমুখে টর্চলাইট জ¦ালিয়ে রেখে রাস্তায় নামিয়ে তাকে  কোপায় একদল ডাকাত।  তিনি বর্তমানে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। 

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বলেন, ‘ঘটনার পর বিষয়টি জেনে ডাকাত সর্দার ইদ্রিস ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন বলেন, ‘বিষয়টি জেনে ডাকাত ইদ্রিস ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে থানার ওসিকে বলেছি।’ আইনশৃঙ্খলা রক্ষার্থে কোনোরকম অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না বলেও জানান তিনি।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: