শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার  (১৮ আগস্ট ) দিবাগত মধ্যরাতে জামালপুর ৩৫ বিজিবির  অভিযানে এসব মদ উদ্ধার করা হয়।

জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানী পাড়া বিওপির বিজিবির সদস্যরা ১০৮৭ সীমান্তের কাছে সোমনাথ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিক বিহীন ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অপরদিকে একই রাতে সাড়ে মোল্লার চর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বেহুলার চর এলাকায় অভিযানে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

আরও পড়ুন

বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

বিজিবি জানায়, ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে বুধবার (১৯ আগস্ট) আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে যুব সমাজকে রক্ষায়  মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

ভোরের আকাশ/ইউএম

সীমান্ত,মদ উদ্ধার,বিজিবি

শেয়ার করুন: