খুলনা জেলখানা থেকে দেয়াল টপকে পালানোর ৩ ঘণ্টা পর আসামি গ্রেফতার

সিনেমার স্পাইডারের মত খুলনার পুরাতন জেলখানা থেকে তিনটে দেয়াল টপকে পালিয়ে যায় আসামি। তবে পালানোর তিন ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেফতার হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল পৌনে পাচটার দিকে দেয়াল টপকে পালিয়ে যায় আসামি ইমন মাঝি। জেল সুপারের রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে তিন ঘণ্টার ব্যবধানে ইমনের নিজ বাড়ী এলাকা থেকে পুনরায় গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জেল সুপার আবু সায়েম বলেন, আসামি পালানোর ঘটনা জানাজানি হলে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়ে পাগলা ঘণ্টা বাজানো হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী কারারক্ষীদের একাধিক টিম গোয়েন্দা তথ্য উপাত্তের ভিত্তিতে আসামী ইমন মাঝিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ যেন সিনেমার কাহিনীকেও হার মানানোর মত ঘটনা। জেলখানার মধ্যে ভালো লাগছিলোনা আসামি ইমনের, এবং মায়ের কথা খুব মনে পড়ছিলো তাই মাকে দেখার উদ্দেশ্যে বুদ্ধি খাটিয়ে মহিলা কারারক্ষীদের ওয়ার্ডের পিছনে গিয়ে বাথরুমের পাইপ বেয়ে উপরে ওঠে। এরপর একে একে তিন তিনটে দেয়াল টপকে কারাগারের বাহিরে চলে যায়। ঘটনা জানাজানি হলে পাগলা ঘণ্টা বাজানো হয় জেলখানায়। মুহুর্তেই জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। পালিয়ে যাওয়া হাজতিকে ধরতে শুরু হয় ব্যাপক ততপরতা।
এরপর জেল সুপার আবু সায়েমের নের্তৃত্বে কারা রক্ষীদের একাধিক টিম সম্ভাব্য সব জায়গায় একাধিক অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক আসামিকে লবনচরা থানার সাচিবুনিয়া সেকেলের বটতলা এলাকার নিজ বাড়ির সামনে থেকে রাত পৌনে ৮টার সময় শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে তিন ঘণ্টার ব্যবধানে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় কারা কর্তৃপক্ষ। এবং সাথে সাথে তাকে কারাগারে ফিরিয়ে আনা হয়।
ভোরের আকাশ/ইউএম